দেশে যুক্ত হলো ৫ নতুন উপজেলা ও ০১ টি সিটি কর্পোরেশন
বগুড়া সিটি করপোরেশন গঠনের পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় আরও পাঁচটি নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি’ (নিকার)-এর ১২০তম বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
নতুন গঠিত উপজেলাগুলো হলো— বগুড়ার ‘মোকামতলা’, কক্সবাজারের ‘মাতামুহুরী’, ঠাকুরগাঁওয়ের ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ এবং লক্ষ্মীপুরের ‘চন্দ্রগঞ্জ’।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিভক্ত করে ‘মোকামতলা’ উপজেলা, কক্সবাজারের চকরিয়া উপজেলা বিভক্ত করে ‘মাতামুহুরী’ উপজেলা গঠন করা হয়েছে। এছাড়া ঠাকুরগাঁও সদর উপজেলাকে ভাগ করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ নামে দুটি নতুন উপজেলা এবং লক্ষ্মীপুর সদর উপজেলাকে বিভক্ত করে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের অনুমোদন দেয়া হয়েছে।
একই বৈঠকে বগুড়াকে সিটি করপোরেশন হিসেবে উন্নীত করার সিদ্ধান্তও চূড়ান্ত করা হয়।
মন্তব্য করুন

