শিরোনাম

অস্ত্র মামলায় ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড

প্রকাশনার সময়: ৯ এপ্রিল ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

রাজধানীর আদাবর থানার একটি অস্ত্র মামলায় দশ বছরের সশ্রম কারাদণ্ড পেয়েছেন ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ। ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত এ রায় দেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মোহসীন অস্ত্র মামলার রায় ঘোষণা করেন। ফয়সাল করিম পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৭ নভেম্বর আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে র‌্যাব-২। তখন পালানোর চেষ্টাকালে ফয়সাল করিমকে আটক করা হয়। তার বাসায় তল্লাশি চালিয়ে চার রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার করে র‌্যাব। এ ঘটনায় পরদিন আদাবর থানায় ফয়সাল করিমের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেন র‌্যাবের হাবিলদার মশিউর রহমান।

মন্তব্য করুন