শিরোনাম

রাত ১টার মধ্যে দেশের তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, ৮ বিভাগে বৃষ্টির আভাস

প্রকাশনার সময়: ১১ মার্চ ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

ঢাকাসহ দেশের আট বিভাগে আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এর মধ্যে বুধবার (১১ মার্চ) রাতেই দেশের তিনটি অঞ্চলে ঝড়সহ বৃষ্টি হতে পারে বলে আভাস দেওয়া হয়েছে।

বুধবার (১১ মার্চ) আবহাওয়া অধিদফতরের প্রকাশিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য রাত ১টা পর্যন্ত জারি করা এক সতর্কবার্তায় বলা হয়েছে, রাজশাহী, যশোর ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, এই সময়ের মধ্যে সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর