সংসদ কক্ষে স্থাপন করা হলো কালিমা তাইয়্যেবার আরবি ক্যালিগ্রাফি
জাতীয় সংসদের অধিবেশন কক্ষে স্পিকারের চেয়ার বরাবর উঁচু দেয়ালে পবিত্র কালিমা তাইয়্যেবা ‘লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ লেখা আরবি ক্যালিগ্রাফি স্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে এই ক্যালিগ্রাফিটি স্থাপন করা হয়।
বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জাতীয় সংসদ সচিবালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এই প্রথম তিনি সংসদ সচিবালয়ে অফিস করেন।
অফিস চলাকালে তিনি সংসদের সংশ্লিষ্ট শাখাকে অধিবেশন কক্ষে কালিমা তাইয়্যেবা ‘লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ লেখা আরবি ক্যালিগ্রাফি স্থাপনের নির্দেশ দেন।
প্রসঙ্গত, আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।
মন্তব্য করুন

