খামেনির পর এবার মারা গেলেন তার স্ত্রী মানসুরেহ

প্রকাশনার সময়: ২ মার্চ ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি–র স্ত্রী মানসুরেহ খোজাসতেহ বাগেরজাদেহ আহত অবস্থায় মৃত্যুবরণ করেছেন বলে দাবি করেছে ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি

সোমবার (২ মার্চ) তাসনিমের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা

প্রতিবেদনে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি হামলায় গুরুতর আহত হন মানসুরেহ খোজাসতেহ বাগেরজাদেহ। এ সময় পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে তিনিও আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় টানা দুই দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত তিনি মারা যান।

এর আগে একই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়েছিল।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর

ইরানের আত্মরক্ষার অধিকার রয়েছে: চীন

যেভাবে হত্যা করা হয় খামেনিকে