জাতীয় সংসদের হুইপ হলেন যারা

প্রকাশনার সময়: ২ মার্চ ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদের জন্য ৬ জন সংসদ সদস্যকে হুইপ এবং একজনকে চিফ হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়–এর সচিব কানিজ মওলা স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, The Bangladesh (Whips) Order, 1972–এর ৩(১) অনুচ্ছেদের বিধান অনুযায়ী নিম্নবর্ণিত সংসদ সদস্যদের ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ হিসেবে নিয়োগ দিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি।

নিযুক্ত হুইপরা হলেন—

  • হবিগঞ্জ–৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. জি কে গউছ
  • খুলনা–৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল
  • শরীয়তপুর–৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু
  • নাটোর–২ আসনের সংসদ সদস্য এম গ্রহল কুদ্দুস তালুকদার দুলু
  • দিনাজপুর–৪ আসনের সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়া
  • লক্ষ্মীপুর–৪ আসনের সংসদ সদস্য এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান)

এদিকে পৃথক এক প্রজ্ঞাপনে বরগুনা–২ (বেতাগী–বামনা–পাথরঘাটা) আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম–কে ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন