নেতানিয়াহুর কার্যালয়ে হামলা, দাবি ইরানি মিডিয়ার

প্রকাশনার সময়: ২ মার্চ ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (Islamic Revolutionary Guard Corps) জনসংযোগ বিভাগ জানিয়েছে, ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে চালানো একটি লক্ষ্যভিত্তিক ও আকস্মিক হামলায় ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এবং বিমানবাহিনীর এক শীর্ষ কমান্ডারের অবস্থান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার (২ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায় Tasnim News Agency।

বিবৃতিতে আরও দাবি করা হয়, ইরান এখন পর্যন্ত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন আঞ্চলিক ঘাঁটির বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে মোট ১০ দফা হামলা চালিয়েছে।

এদিকে, ইসরায়েলি সূত্রের বরাতে জানা গেছে, অধিকৃত অঞ্চলের Beit Shemesh সফর বাতিল করেছেন দেশটির প্রধানমন্ত্রী Benjamin Netanyahu। সর্বশেষ প্রকাশিত ভিডিওতে তাকে মাত্র কয়েক মিনিটের জন্য দেখা যায়, যা কয়েক ঘণ্টা আগে সম্প্রচারিত হয়েছে। এরপর থেকে তার নতুন কোনো ভিডিও বা ছবি প্রকাশ করা হয়নি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর

ইরানের আত্মরক্ষার অধিকার রয়েছে: চীন

যেভাবে হত্যা করা হয় খামেনিকে