অজানা কথা জানাবেন বুবলী

প্রকাশনার সময়: ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুনের বিশেষ দিনে ভক্তদের সামনে আসছেন চিত্রনায়িকা শবনম বুবলী। ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টে নিজের জীবনের অনেক অজানা কথা শেয়ার করেছেন তিনি। বিশেষ করে আবারও মা হওয়া নিয়ে চলা নানা জল্পনা নিয়েও কথা বলেছেন এই নায়িকা। 

পডকাস্টে বুবলী কথা বলেছেন মেগাস্টার শাকিব খানের সঙ্গে তার সংসারের বর্তমান অবস্থা নিয়ে। এছাড়া নিজের প্রথম প্রেম এবং অন্য তারকাদের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়েও খোলামেলা ব্যাখ্যা দিয়েছেন তিনি। সংবাদ পাঠিকা থেকে পরিবারের অমতে কীভাবে চলচ্চিত্রের নায়িকা হলেন, সেই সংগ্রামের কথাও উঠে এসেছে তার বক্তব্যে।

অনুষ্ঠানে সন্তান শেহজাদ খান বীরকে নিয়ে কথা বলতে গিয়ে একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বুবলী। এছাড়া জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানান তিনি। বুবলী বলেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অনেক পুরস্কার ঘোষণার আগে আমাকে অভিনন্দন জানানো হয়েছে যে, আমিই পুরস্কার পাচ্ছি। পরবর্তীতে যদিও সেটি হয়নি। তখন মনকে এটা বুঝিয়েছি, হয়তো এটাই জীবনের একটা অংশ।

মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯টায় প্রচারিত হবে বিশেষ এই পর্বটি। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই ‘ভ্যালেন্টাইনস স্পেশাল’ পর্বে বুবলী এমন সব কথা বলেছেন, যা আগে কখনো কোনো অনুষ্ঠানে বলেননি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর

অজানা কথা জানাবেন বুবলী

‘সচেতন নাগরিক হিসেবে ভোট দিয়েছি’

ঢাকায় শুভ-মিমের ‘মালিক’ সিনেমার শুটিং শুরু

‘চেহারা দেখে পূর্ণিমা আপুর মতো লাগছে’

সময় হলে সব জানাবেন বুবলী

একুশে পদক পাচ্ছেন ববিতা, বললেন— ‘ভীষণ আনন্দিত’