শিরোনাম

জামিন পেলেন জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান

প্রকাশনার সময়: ১ নভেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।

রোববার (১ নভেম্বর) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

জামিনের বিষয়টি নিশ্চিত করে আইনজীবী শিশির মনির জানান, মামলায় যেসব ধারায় অভিযোগ আনা হয়েছে, তার মধ্যে একটি ছাড়া বাকি সবই জামিনযোগ্য অপরাধ।

মন্তব্য করুন