শিরোনাম

জামায়াতের জান্নাতের টিকিট আর কাজে দেবে না: রাশেদ খাঁন

প্রকাশনার সময়: ৩০ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

 ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীনের জয়ের পর জামায়াতে ইসলামীকে নিয়ে সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রমাণিত হয়েছে, জামায়াতের জান্নাতের টিকিট আর কোথাও কাজে দেবে না।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন রাশেদ খাঁন। মির্জা ফয়সল আমীনকে অভিনন্দন জানানোর পাশাপাশি জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ড ও ধর্মীয় অবস্থান নিয়ে সমালোচনা করেন তিনি।

পোস্টে রাশেদ খাঁন লেখেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রমাণিত হলো, জামায়াতের জান্নাতের টিকিট আর কোথাও কাজে দেবে না। তিনি মির্জা ফয়সল আমীনকে অভিনন্দনও জানান।

জামায়াতের নেতাদের সমালোচনা করে তিনি আরও লেখেন, জনগণ বুঝে গেছে যে জামায়াতের মধ্যে ধর্মীয় লেবাসে অসংখ্য গাজী নজরুল ইসলাম রয়েছেন। দলটির নেতাদের বিরুদ্ধে পরকীয়ার খবর প্রকাশ, রোজা ও পূজাকে একইভাবে দেখার মনোভাব এবং ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে বক্তব্যের প্রসঙ্গও তুলে ধরেন তিনি।

মন্তব্য করুন