দিল্লিতে জড়ো হচ্ছে ভারতের বিরোধী দলগুলো
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে জড়ো হওয়া শুরু করেছে ভারতের বিরোধী দলগুলো।
রোববার (১ নভেম্বর) দেশটির রাজধানীর রামলীলা ময়দানে তারা সমাবেশের ডাক দিয়েছে। অপরদিকে ক্ষমতাসীন হিন্দুত্ববাদী বিজেপি পাল্টা মিছিল করছে। খবর এনডিটিভির। এসবের মধ্যে দিল্লির ব্যবসায়ীরা তাদের ব্যবসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। কয়েকদিন পর উদযাপিত হবে দীপাবলী।
এই উৎসবকে ঘিরে তারা আগামী কয়েকদিন ব্যবসা করবেন। তবে রাজনৈতিক কর্মসূচির কারণে এতে ধাক্কা আসতে পারে বলে শঙ্কা তাদের।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এই সমাবেশে রাহুল গান্ধী, মালিকার্জুন খার্গে, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, হেমন্ত সোরেন, রিভান্ত রেড্ডি, তেজস্বী যাদব এবং অখিলেশ যাদবসহ অন্যান্যরা উপস্থিত থাকবেন।
মন্তব্য করুন

