শিরোনাম

চাকরি থেকে বরখাস্ত সাবেক ডিবিপ্রধান হারুনসহ ৭ কর্মকর্তা

প্রকাশনার সময়: ৩১ অক্টোবর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

বহুল আলোচিত-সমালোচিত সাবেক ডিবিপ্রধান (অতিরিক্ত কমিশনার) মোহাম্মদ হারুন-অর-রশীদসহ পুলিশের সাতজন কর্মকর্তাকে চাকরি থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।  এছাড়া একজন সহকারী পুলিশ সুপারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

দীর্ঘদিন যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকাকে সরকারি চাকরিবিধি অনুযায়ী ‘পলায়ন’ হিসেবে গণ্য করে তাদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে হারুনকে বরখাস্তের বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৪ সালের ৬ আগস্ট থেকে হারুনের বরখাস্তের আদেশ কার্যকর হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী প্রজ্ঞাপনটিতে সই করেন।

মন্তব্য করুন