বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে এসআরবি বিল পাস

প্রকাশনার সময়: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

সংসদ সদস্যদের কণ্ঠভোটের মাধ্যমে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ সংশোধিত আকারে জাতীয় সংসদে পাস হয়েছে। জাতীয় সংসদ অধিবেশনে বিলটি সংশোধিত আকারে পাসের জন্য উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ।বিরোধী দলের আপত্তির মধ্যেই আলোচনা শেষে বিলটি সংসদে পাস হয়। বিলটির বিভিন্ন ধারায় আপত্তি তুলে তা অনুমোদন না করার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তবে তাঁর আপত্তি এবং বিরোধী দলের বক্তব্য উপেক্ষা করেই বিলটি পাস করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর

বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে এসআরবি বিল পাস

পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত