ঘোষণার দুই বছর পর শুরু হচ্ছে ‘লজ্জা’, বদলে গেল পরিচালক?
সম্প্রতি ‘লজ্জা’ নামের এক সিনেমায় যুক্ত হয়েছেন নুসরাত ফারিয়া ও আজমেরী হক বাঁধন। ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিতব্য ছবিটির পরিচালক এমএইচ খোকন। গল্প লিখেছেন আবদুল আজিজ।
সংশ্লিষ্ট সূত্র সংবাদমাধ্যমকে জানায়, গেল শনিবার (৫ সেপ্টেম্বর) চ্যানেল আই কার্যালয়ে ‘লজ্জা’ সিনেমার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। আগামী ২০ সেপ্টেম্বর সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা। ২০২৭ সালে মুক্তির পরিকল্পনা।
মন্তব্য করুন

