শিরোনাম

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

প্রকাশনার সময়: ৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চালকসহ চার বাংলাদেশি নিহত হয়েছেন।  সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে তায়েফের আল-খুরমা মহাসড়কে দ্রুতগামী গাড়িটি নিয়ন্ত্রণ হারালে এই মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও প্রবাসীদের দেওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় নিহত চারজনেরই বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়।

প্রাথমিকভাবে নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন-করিম উদ্দিন ও খালিদ মিয়া। তবে নিহত অপর দুজনের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিমানবন্দরে যাওয়ার পথে আকস্মিক এ দুর্ঘটনায় চার বাংলাদেশির প্রাণহানির ঘটনায় সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে নিহতদের নিজ এলাকায়ও শোকের আবহ বিরাজ করছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত