ডেঙ্গু প্রতিরোধ দিবসে মাঠে নেমেছেন ডিএনসিসির দেড় হাজার
জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১ হাজার ৫০০ সদস্যের সমন্বয়ে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার থেকে ২৪টি দলে ভাগ হয়ে ডিএনসিসির ১০টি অঞ্চলের ৫৪টি ওয়ার্ডে বাড়ি বাড়ি পরিদর্শন, এডিস মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংস এবং জনসচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করা হয়। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তর সিটি করপোরেশনের স্থাপিত ডেঙ্গু প্রতিরোধ দিবসের স্টল পরিদর্শন করেন।
এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. ইমরুল কায়েস প্রধানমন্ত্রীকে ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির বিভিন্ন পদক্ষেপ এবং ব্যবহৃত কার্যকর উপকরণ সম্পর্কে অবহিত করেন।
মন্তব্য করুন

