শিরোনাম

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

প্রকাশনার সময়: ২২ জুলাই ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও-কে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বুধবার (২২ জুলাই) ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে এক সাক্ষাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে সফরের আমন্ত্রণ জানান তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাক্ষাতে উভয় পক্ষ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন। মার্কো রুবিও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্ব নির্বাচনে বিজয়ী হওয়ায় খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

মন্তব্য করুন