আর্জেন্টিনাকে বশে রেখে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
কেপ ভার্দের সঙ্গে গোলশূন্য ড্রয়ে শুরু। বিশ্বকাপে এই স্পেনকে দেখে বিস্ময় জেগেছিল। কিন্তু বদলে গেল তারা।
একের পর এক জয়, আর গোলপোস্ট অক্ষত রেখে ফাইনালে ওঠে আসে লা রোজারা। শুরুটা হতাশার হলেও শেষটা একেবারে অবিশ্বাস্য। ফাইনালে বিশ্বকাপের হট ফেভারিট আর্জেন্টিনাকে কোনো রকম পাত্তা না দিয়েই চ্যাম্পিয়ন হলো স্পেন।
২০১০ সালের পর দ্বিতীয়বার বিশ্বকাপ ট্রফি জিতল তারা। ১০ জনের আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলে জিতে ইউরোপের পর বিশ্বজয় করল লুইস দে লা ফুয়েন্তের দল।
মন্তব্য করুন
