শিরোনাম

স্বরাষ্ট্রমন্ত্রীর শাড়ি পরা ছবি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস, যুবক আটক

প্রকাশনার সময়: ১২ জুন ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ছবি এডিট করে সেটিতে শাড়ি পরিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১২ জুন) দুপুরে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ডিউটি অফিসার (এসআই) ফজল মাহমুদ।

এর আগে বৃহস্পতিবার রাতে সুন্দরগঞ্জের স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

অভিযুক্ত যুবকের নাম এস এম মিজানুর রহমান (২৪)। তিনি উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের দক্ষিণ মরুয়াদহ গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। 

মন্তব্য করুন