বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রাজধানীতে জামায়াতের উদ্যোগে বর্ণাঢ্য সাইকেল র্যালি
বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে বর্ণাঢ্য সাইকেল র্যালির আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাইফ সাইকেল বিডি’।
শনিবার অনুষ্ঠিত এ র্যালিতে নেতৃত্ব দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।
রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে র্যালিটি শুরু হয়ে হাতিরঝিল এলাকা প্রদক্ষিণ করে পুনরায় মানিক মিয়া এভিনিউতে এসে শেষ হয়। আয়োজকদের মতে, নিরাপদ রক্তদান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উৎসাহিত করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।
র্যালিতে বিভিন্ন বয়সী সাইক্লিস্ট, স্বেচ্ছাসেবক ও রক্তদান কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা অংশ নেন।
মন্তব্য করুন

