নাইজেরিয়ায় এক বছরে ১৩ হাজারের বেশি সন্ত্রাসী নিহত: প্রেসিডেন্ট
নাইজেরিয়ার গত এক বছরে সেনাবাহিনী ১৩ হাজারের বেশি সন্ত্রাসী নির্মূল করেছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু। দেশটিতে সেনাবাহিনীর এসব অভিযান সত্ত্বেও বিভিন্ন অপরাধী চক্র ও সশস্ত্র গোষ্ঠীর দেশজুড়ে হামলা-অপহরণ অব্যাহত রয়েছে।
শুক্রবার (১২ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট বলেন, ২০২৩ সালে ক্ষমতায় আসার পর থেকে সশস্ত্র বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে মৃত্যুর সংখ্যা ৮১ শতাংশ কমেছে।
তিনি বলেন, ২০২৩ সাল থেকে ‘অপারেশন সেফ করিডোর’ কর্মসূচির এক লাখ ২৪ হাজার সন্ত্রাসী অস্ত্র সমর্পণ করেছেন। এই কর্মসূচির আওতায় দেশটিতে স্বেচ্ছায় অস্ত্র সমর্পণ এবং সংশ্লিষ্টদের পুনর্বাসন করা হয়।
মন্তব্য করুন

