ব্রাহ্মণবাড়িয়ায় কেটে ফেলা হলো সেই গাছ
ঝড়ে শেঁকড়সহ মাটিতে পড়ে যায় গাছটি। এভাবে ছিলো প্রায় এক মাস। ডালপালা কাটাসহ গাছের অনেক অংশ কেটে ফলা হয়। এরই মধ্যে গত এক সপ্তাহ আগে আবার গাছটি দাঁড়িয়ে যায়। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার এমন একটি গাছ নিয়ে রীতিমতো হৈচৈ পড়ে যায়।
উপজেলার মোগড়া ইউনিয়নের বচিয়ারা গ্রামের ওই গাছটি অবশেষে কেটে ফেলা হয়েছে। শুক্রবার (৫ জুন) দুপুরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় গাছটি কেটে ফেলা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ বলেন, গাছটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। তাই পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় কেটে দেওয়া হয়েছে।
তিনি বলেন, গাছটির কিছু অংশ কাটার বাকি ছিল। সেটি হেলে পড়েছিল কিনা সেটা জানা নেই। আমরা গাছের মালিকের সঙ্গে কথা বলেছি। ওনি কাটার বিষয়ে রাজি হয়েছেন। গাছ বিক্রির টাকা অনুদান হিসেবে মসজিদ বা মাদরাসায় দেওয়ার কথা বলেছেন। নয়তো মসজিদ বা মাদরাসার কেউ এটা নিতে পারবেন।
মন্তব্য করুন

