শিরোনাম

সংরক্ষিত নারী আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের চূড়ান্ত তালিকা প্রকাশ

প্রকাশনার সময়: ২০ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোট তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এ তালিকা প্রকাশ করা হয়।

ঘোষিত তালিকা অনুযায়ী, মোট ১৩টি সংরক্ষিত নারী আসনের মধ্যে জামায়াতে ইসলামী থেকে ৮ জন এবং জোটের অন্যান্য শরিক দল ও বিশেষ ক্যাটাগরি থেকে আরও ৫ জন মনোনয়ন পেয়েছেন।

জামায়াতে ইসলামী থেকে মনোনীতরা হলেন— নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মারদিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ ও সামসুন নাহার। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন পেয়েছেন মনিরা শারমিন ও মাহমুদা আলম মিতু। জাগপার চেয়ারম্যান তাসমিয়া প্রধান, বাংলাদেশ খেলাফত মজলিসের নারী মজলিসের সদস্য মাহবুবা হাকিম এবং জুলাই শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমও এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় এই জোট ৭৭টি আসনে জয়লাভ করে। সংসদীয় বিধান অনুযায়ী, প্রাপ্ত আসনের অনুপাতে তারা সংরক্ষিত নারী আসনে ১৩টি আসন অর্জন করেছে। অন্যদিকে, মোট ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে বিএনপি পেয়েছে ৩৬টি আসন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর