শিরোনাম

১৮ দিনের মাথায় আবারো সিলিন্ডার গ্যাসের দাম ২১২ টাকা বাড়লো, আজ সন্ধ্যা থেকে কার্যকর

প্রকাশনার সময়: ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

এলপি গ্যাস আমদানিতে জাহাজভাড়া বৃদ্ধি এবং ডিজেলের দাম বাড়ার প্রভাব পড়েছে দেশের জ্বালানি বাজারে। এরই প্রেক্ষাপটে মাসের মাঝামাঝি সময়ে ভোক্তাপর্যায়ে এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

নতুন নির্ধারিত দামে ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের মূল্য ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা করা হয়েছে।

এর ফলে স্বল্প সময়ের ব্যবধানে এলপিজির দামে বড় ধরনের ঊর্ধ্বগতি দেখা গেল। চলতি মাসের ২ এপ্রিল প্রথম দফায় ৩৮৭ টাকা বাড়ানো হয়েছিল ১২ কেজির সিলিন্ডার। তার মাত্র ১৮ দিনের মাথায় আবারও ২১২ টাকা বৃদ্ধি পাওয়ায় মোট দাম বেড়েছে ৫৯৯ টাকা।

জ্বালানি খাতে ব্যয় বৃদ্ধির ধারাবাহিকতায় এলপিজির এ মূল্যবৃদ্ধি ভোক্তাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর