শিরোনাম

অবশেষে দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ল: অকটেন ১৪০, পেট্রোল ১৩৫, ডিজেল ১১৫ টাকা নির্ধারণ

প্রকাশনার সময়: ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। আগামী রোববার (১৯ এপ্রিল) থেকে এই নতুন দর কার্যকর হবে।

শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে দেশীয় বাজারেও সমন্বয় আনা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, প্রতি লিটার অকটেন ১৪০ টাকা এবং পেট্রোল ১৩৫ টাকায় বিক্রি হবে। পাশাপাশি ডিজেলের দাম নির্ধারণ করা হয়েছে ১১৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা প্রতি লিটার।

সর্বশেষ সমন্বয়ে জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। পূর্বের দরে ডিজেল ছিল ১০০ টাকা, যা বেড়ে হয়েছে ১১৫ টাকা। কেরোসিনের দাম ১৮ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১৩০ টাকায়। এছাড়া পেট্রোল ১১৬ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা এবং অকটেন ১২০ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় বজায় রাখতেই এই মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর