শিরোনাম

ফুয়েল পাসেও কমছে না অপেক্ষার ভোগান্তি, তবে তেল মিলছে ‘কিছুটা’ বেশি

প্রকাশনার সময়: ১৩ এপ্রিল ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

পেশায় পাঠাও চালক মাহমুদ হোসেন সকাল ৮টা থেকে তেল নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন আসাদগেটের সোনার বাংলা ফুয়েল স্টেশনে। দুপুর ১টার পর তিনি পাম্পের নজেলের কাছাকাছি এসে পৌঁঁছান। ফুয়েল পাস থাকা সত্ত্বেও টানা ৫ ঘণ্টার অপেক্ষা শেষে বাইকে তেল নিতে পেরেছেন।

তিনি বলেন, এখানে দুইটা লাইন। একটা ফুয়েল পাসের, আরেকটা ফুয়েল পাস ছাড়া। কিন্তু দুইটা লাইনই বিশাল। যাদের পাস আছে, তারা তেল কিছুটা বেশি পাচ্ছে, কিন্তু ভোগান্তিটা কমলো না।

কড়া রোদে অপেক্ষা করছিলেন আরেক ফুয়েলপাসধারী বাইকার নাজমুল। তিনি বলেন, ৩ ঘণ্টা ধরে লাইনে দাঁড়ানো। কখন নজেলের কাছাকাছি যেতে পারব তা নিশ্চিত না। ফুয়েল পাস চালু করেও তো লাইন কমল না।

সোনার বাংলা ফিলিং স্টেশন জানাচ্ছে, ফুয়েল পাস যাদের রয়েছে, তাদের ১ হাজার ও যাদের নেই তাদের ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে।

মন্তব্য করুন