শিরোনাম

বাংলাদেশের বিরুদ্ধে যেসব অভিযোগ এনে শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

প্রকাশনার সময়: ২৬ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

ইউরোপীয় ইউনিয়নভুক্ত সবগুলো দেশ ও বাংলাদেশসহ আরও ১৪টি দেশের ওপর শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর। বুধবার (২৫ নভেম্বর) এ প্রস্তাব দেয় তারা।

এরআগে মার্কিন এ দপ্তর বাংলাদেশসহ ১৬টি দেশের বিরুদ্ধে অতিরিক্ত পণ্য উৎপাদনসহ বিভিন্ন অভিযোগে তদন্ত করে।

বাংলাদেশের বিরুদ্ধে কী কী তদন্ত করা হয়েছে এবং কী কী অভিযোগ পাওয়া গেছে তা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর।

তারা বলেছে, বাংলাদেশ তাদের ব্যবসার জন্য এমন কিছু নীতি নিচ্ছে যা যুক্তরাষ্ট্রের ব্যবসার জন্য ক্ষতিকর, যুক্তরাষ্ট্রের চাকরির বাজারের জন্য ক্ষতিকর এবং বিনিয়োগের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বাংলাদেশের এসব নীতির কারণে যুক্তরাষ্ট্রে এই ব্যবসার সম্প্রসারণ হচ্ছে না। বিশেষ করে বাংলাদেশের পোশাক ও তৈরি পোশাক খাতে এটি হচ্ছে বলেও উল্লেখ করেছে সংস্থাটি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর