অস্ট্রেলিয়ায় আগামী ২০ মার্চ উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর
অস্ট্রেলিয়ায় আগামী শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে বলে নিশ্চিত করেছে দেশটির অস্ট্রেলিয়ান ফাতওয়া কাউন্সিল। এর ফলে ১৪৪৭ হিজরির পবিত্র রমজান মাস দেশটিতে শেষ হবে বৃহস্পতিবার (১৯ মার্চ)।
কাউন্সিল জানায়, স্থানীয় ও আন্তর্জাতিক চাঁদ পর্যবেক্ষণ সংস্থাগুলোর সঙ্গে পরামর্শের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন চাঁদের অবস্থান, দৃশ্যমানতা এবং চাঁদ অস্ত যাওয়ার সময় বিবেচনায় এনে ঈদের তারিখ নির্ধারণ করা হয়েছে।
এই ঘোষণা আন্তর্জাতিকভাবে স্বীকৃত শাস্ত্রসম্মত পদ্ধতি অনুসরণ করেই দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।
সূত্র: গালফ নিউজ
মন্তব্য করুন

