শিরোনাম

ঈদের তারিখ ঘোষণা করলো সৌদি আরব

প্রকাশনার সময়: ১৮ মার্চ ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

সৌদিতে চাঁদ দেখা না যাওয়ায় শুক্রবার ঈদ, বাংলাদেশে শনিবার সম্ভাবনা

পবিত্র ঈদুল ফিতরের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে সৌদি আরব। ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার কার্যক্রম শেষে বুধবার (১৮ মার্চ) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের আকাশে শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবে রমজান মাস ৩০ দিনে পূর্ণ হচ্ছে। ফলে দেশটিতে আগামী শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

সাধারণ নিয়ম অনুযায়ী, সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়ে থাকে। সে হিসেবে দেশে আগামী শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতর পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি।

এদিকে, তুরস্কও আগেই ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। দেশটির সরকারি সূত্র জানিয়েছে, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী শুক্রবার (২০ মার্চ) ঈদ উদযাপিত হবে।

অন্যদিকে, সিঙ্গাপুরের কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয়ভাবে শাওয়ালের চাঁদ দেখার সম্ভাবনা না থাকায় দেশটিতে শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। দেশটি চাঁদ দেখার পরিবর্তে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ওপর ভিত্তি করে হিজরি মাস নির্ধারণ করে থাকে।

এছাড়া সংযুক্ত আরব আমিরাতে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে, আবুধাবির একটি পর্যবেক্ষণ কেন্দ্র থেকে শাওয়াল মাসের চাঁদের ছবি ধারণ করা হয়েছে। বুধবার স্থানীয় সময় দুপুরে বিশেষ ক্যামেরার মাধ্যমে এই চাঁদের উপস্থিতি নিশ্চিত করা হয়।

মন্তব্য করুন