নৌপথে বাড়তি ভাড়া নিয়ে কোনো অভিযোগ নেই : প্রতিমন্ত্রী রাজিব
নৌপথে ঈদযাত্রায় বাড়তি ভাড়া নিয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। তিনি বলেন, দক্ষিণাঞ্চলের মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে লঞ্চের নির্ধারিত ভাড়া থেকেও ১০ শতাংশ ছাড় দিয়েছে সরকার।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
দুর্ঘটনা এড়াতে প্রতিটি লঞ্চের ফিটনেস নিবিড়ভাবে পরীক্ষা করা হচ্ছে জানিয়ে রাজিব আহসান বলেন, ‘নৌপথে এবারের ঈদযাত্রা অন্য যেকোনো বারের তুলনায় স্বস্তিদায়ক ও আনন্দদায়ক। সদরঘাটের ভিড় কমাতে বসিলা ও শিমুলিয়া ঘাট থেকেও লঞ্চ চলাচলের ব্যবস্থা করা হয়েছে।’ ভবিষ্যতে চাহিদার ভিত্তিতে এই ঘাটগুলো থেকে স্থায়ীভাবে লঞ্চ চলাচলের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য করুন

