শিরোনাম

সড়কে বড় ধরনের ভোগান্তি নেই: শেখ রবিউল আলম

প্রকাশনার সময়: ১৭ মার্চ ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, স্বল্প সময়ের মধ্যে বিপুল সংখ্যক মানুষ ঢাকা ছাড়লেও সড়ক পথে বড় ধরনের যানজট বা ভোগান্তি নেই। যাত্রীদের স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে বরিশালের বাকেরগঞ্জে রাঙ্গামাটিয়া নদীর ওপর নির্মিত গোমা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শেখ রবিউল আলম বলেন, ঢাকা-বরিশাল মহাসড়ক বর্তমানে দুই লেনের হলেও ভাঙা থেকে বরিশাল পর্যন্ত সড়কটি আরও প্রশস্ত করার প্রয়োজনীয়তা সরকার উপলব্ধি করছে। দ্রুত এ কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে এবং এ বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া হবে।

মন্ত্রী বলেন, অবকাঠামোগত উন্নয়ন ছাড়া একটি জাতির সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার হিসেবে দেশের উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছে।

মন্তব্য করুন