নাসিরুদ্দিন পাটোয়ারী গ্রেফতারের খবর ভাইরাল, অবশেষে যা জানা গেল
মিডিয়ায় হঠাৎ করেই ভাইরাল হয়েছে যে গ্রেপ্তার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। গতকাল মামলার আবেদনের পর আজ সোমবার (৯ মার্চ) এ ধরনের খবর ছড়িয়ে পড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে।
একই সঙ্গে একটি ভিডিওও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায়, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাঝে রয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। অনেকেই এটিকে তার গ্রেপ্তারের ভিডিও দাবি করে প্রচার করছেন।
তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান Rumor Scanner জানিয়েছে, নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তারের খবরটি সঠিক নয়। ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রতিষ্ঠানটি নিশ্চিত করেছে, বিষয়টি গুজব।
এর আগে গতকাল সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রমনা থানার সভাপতি আশরাফুল ইসলাম নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেন। পরে আদালত তাকে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।
তবে দলীয় অনুমতি ছাড়াই মামলা করার কারণে আশরাফুল ইসলামকে শোকজ করেছে বিএনপি। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে এ শোকজ করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
মন্তব্য করুন

