গণভোট ও সংসদ নির্বাচন: ছাপানো হচ্ছে ২৬ কোটি ব্যালট, ব্যয় ৪০ কোটি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য ছাপানো হচ্ছে ২৬ কোটি ব্যালট পেপার। প্রথমে সংসদ নির্বাচনের ব্যালট ছাপানোর কথা থাকলেও শেষ মুহূর্তে গণভোট অধ্যাদেশ জারি হওয়ার পর আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে দুই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই দুই ভোট একসঙ্গে করতে দ্বিগুণ ব্যালট পেপার ছাপানো হচ্ছে। তবে দ্বিগুণ ব্যালট ছাপানো লাগলেও ব্যালট পেপার ছাপাতে অতিরিক্ত কাগজ কিনতে হয়নি নির্বাচন কমিশনকে।
বুধবার (২৮ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) বাজেট শাখা থেকে এ তথ্য জানা গেছে।
সংশ্লিষ্টরা জানান, সংসদ নির্বাচনের জন্য ব্যালট পেপার ছাপানোর পূর্ণাঙ্গ প্রস্তুতি ছিল নির্বাচন কমিশনের (ইসি)। তবে গণভোট অধ্যাদেশ জারি হওয়ার পর সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনেও প্রস্তুতি নিয়েছে কমিশন। সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠানে প্রায় ২৬ কোটি ব্যালট পেপার ছাপানো হচ্ছে। দুই ভোটের ব্যালট পেপার ছাপাতে মোট ব্যয় হচ্ছে ৪০ কোটি টাকা। তবে এই গণভোটের জন্য আলাদা করে ব্যালট পেপার কেনা হয়নি। সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনের (ইউনিয়ন পরিষদ নির্বাচন ব্যতিত) জন্য ব্যালট পেপার কেনা হয়েছিল। আপাতত এইসব ব্যালট পেপারই গণভোটের জন্য ব্যবহার করা হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচনের জন্য পরবর্তী সময়ে আবারও ব্যালট পেপার কেনা হবে বলেও জানায় বাজেট শাখা।
মন্তব্য করুন

