বেকারদের জন্য ভাতা নয়, কর্মসংস্থান নিশ্চিত করবো: জামায়াতের আমির
ক্ষমতায় গেলে বেকারদের জন্য ভাতা নয়, কর্মসংস্থান নিশ্চিত করবেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে (বড় মাঠ) নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
জামায়াতের আমির বলেন, ক্ষমতায় গেলে তিন শর্তে সবাইকে নিয়ে দেশ গড়বে জামায়াত। প্রথমত- কোনো দুর্নীতি নিজে করবেন না এবং কোনো দুর্নীতিবাজকে বগলের নিচে আশ্রয় দেবেন না। দ্বিতীয়ত- সকলের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা হবে। তৃতীয়ত সকল বৈষম্যের কবর রচনা করতে গণভোটে হ্যাঁ দিয়ে পাস করাতে হবে। কোনো একক দল নয়, জনগণের প্রতিনিধিরা আগামীর বাংলাদেশ বিনির্মাণে অংশ নেবে। এ সময় দুর্নীতি ও অপশাসনের কারণে উত্তরাঞ্চলের প্রকৃতি উন্নতি হয়নি বলেও অভিযোগ করেন তিনি।
মন্তব্য করুন

