পরিচালক নাজমুল শোকজের জবাব না দিলে যা করবে বিসিবি

প্রকাশনার সময়: ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

বাংলাদের ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের বক্তব্য ঘিরে গতকাল (বৃহস্পতিবার) ক্রিকেটাঙ্গন ছিল তোলপাড়। তবে সারাদিন তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সফল হয়নি বিসিবি। এদিন রাতে সংবাদ সম্মেলনে বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু জানান, কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পরও নাজমুলের কোনো সাড়া পাওয়া যায়নি। 

এমন পরিস্থিতিতে নির্ধারিত ৪৮ ঘণ্টার মধ্যে জবাব না এলে গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান মিঠু, ‘তাকে তার কমিটি (অর্থ কমিটির চেয়ারম্যান) থেকে অপসারণ করা হয়েছে। আমরা তো গঠনতন্ত্রের অধীনে চলি। প্রক্রিয়া অনুযায়ী তাকে শোকজ করা হয়েছে। এজন্য সময় দেওয়া হয়েছে ৪৮ ঘণ্টা। সেই সময়সীমা ১৭ জানুয়ারি দুপুরে শেষ হবে, তার জবাব দেওয়ার (সুযোগ ততক্ষণ পর্যন্ত)।’

নোটিশের জবাব পাওয়ার পর পরবর্তী করণীয় কী হবে তা–ও জানিয়েছেন বিসিবির এই পরিচালক, ‘এরপর এটা ডিসিপ্লিনারি কমিটিতে যাবে। একদম গঠনতন্ত্রে লেখা আছে। ডিসিপ্লিনারি কমিটি তাদের প্রক্রিয়ায় আগাবে। এর মধ্যে আমরা চেষ্টা করেছি উনার সঙ্গে সারাদিন যোগাযোগ করতে। আমরা চেয়েছিলাম (তাকে) আজকে এখানে আনার জন্য। কিন্তু উনার সঙ্গে যোগাযোগ করা যায়নি।’

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর

চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে উঠলো যারা

বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেলো ভারত

ভারত বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ : বিসিসিআই