গণভোট নিয়ে যারা সমালোচনা করছেন তাদের জানার পরিধি কম : শফিকুল আলম

প্রকাশনার সময়: ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গণভোট নিয়ে যারা সমালোচনা করছেন, তাদের জানার পরিধি কম।

শুক্রবার (১৬ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শাহ সৈয়দ আহমদ গেছুদারাজ (রহ.)-এর মাজার শরিফ জিয়ারতকালে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, পুরো পৃথিবীতেই সরকার গণভোট নিয়ে পক্ষ নেয়। আমরা সংস্কারের পক্ষে, দেশের অপশাসন দূর করতে হবে। শেখ হাসিনার মতো যেন আর কেউ দৈত্য-দানব না হয়, সেজন্য হ্যাঁ ভোটের পক্ষে রয়েছি। চুরি-চামারি বন্ধ করতে হলে হ্যাঁ ভোট দিতে হবে। তারা ব্যাংকের টাকা চুরি করে খেয়ে গেছে, এখন এর দায়িত্ব বর্তমান সরকারের ওপর।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর