আমরা যদি সজাগ না হই, এই দেশ ধ্বংস হয়ে যাবে : তারেক রহমান
জাতীয় নির্বাচনে ‘ধানের শীষ বিজয়ী হলে দেশ রক্ষা পাবে’ মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধানের শীষকে জেতাতে হবে, এর কোনো বিকল্প নেই। ধানের শীষকে জেতানোর মাধ্যমে জনগণের যে পরিকল্পনা, জনগণের পক্ষের যে পরিকল্পনা সেটিকে বাস্তবায়ন করতে হবে।
তিনি বলেন, ধানের শীষকে জেতানোর মাধ্যমে দেশকে রক্ষা করতে হবে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ এবং সবার আগে বাংলাদেশ। নো কম্প্রোমাইজ।
বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজনে ‘দেশ গড়ার পরিকল্পনার কর্মসূচি’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। যুবদল ও কৃষকদল এই অনুষ্ঠানে যোগ দেন।
মন্তব্য করুন

