অল্প সময়ে তোমরা জাতিকে যা দিয়েছ, তা জাতি কখনো ভুলবে না: আসিফ-মাহফুজকে প্রধান উপদেষ্টা
স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। প্রধান উপদেষ্টা তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
এরপর এ দুই তরুণের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার সবসময় তোমাদের অবদান স্মরণ করবে। এত অল্প সময়ে তোমরা জাতিকে যা দিয়েছ, তা জাতি কখনো ভুলবে না।
বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এক ব্রিফিংয়ে এসব কথা জানান প্রেস সচিব শফিকুল আলম।
মন্তব্য করুন

