শিরোনাম

জুলাই সনদের দাবিতে শাহবাগ অবরোধ

প্রকাশনার সময়: ৩১ জুলাই ২০২৫, ০৩:৩৭ অপরাহ্ন

জুলাই সনদের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জুলাই যোদ্ধারা। বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে শাহবাগে জড়ো হন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভকারীরা ‘রক্ত লাগলে রক্ত নে, জুলাই সনদ দিয়ে দে’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘২৪-এর চেতনা বৃথা হতে দেব না’, ‘অন্তর্বর্তী সরকার, জুলাই সনদ দরকার’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’- এমন অনেক স্লোগান দিতে থাকেন।

 আন্দোলনকারীরা বলেন, ‘আমাদের জুলাই সনদ দিতেই হবে। এটি সংবিধানে লিপিবদ্ধ করতে হবে। নাহলে আমরা জীবন দেব, কিন্তু রাজপথ ছাড়ব না। আমরা শুধু গাছের ফুল দেখতে চাই না, ফল হাতে নিয়েই ঘরে ফিরতে চাই।’

মন্তব্য করুন