শিরোনাম

 সাফ চ্যাম্পিয়নশিপ: হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

প্রকাশনার সময়: ১১ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

রেফারির শেষ বাঁশি। জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে বাংলাদেশি সমর্থকদের উল্লাস। মাঠে হামজা-জামালরা একে অপরকে জড়িয়ে ধরছেন। অনেক দিন পর বাংলাদেশের ফুটবলে স্বস্তির রাত। সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ৪-০ গোলে শ্রীলঙ্কাকে পরাজিত করেছে। শুধু ফলাফলেই নয়, পারফরম্যান্সও ছিল মন জুড়ানো। 

বাংলাদেশ দুই ম্যাচ জিতে ‘এ’ গ্রুপে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েছে। শ্রীলঙ্কার এই ম্যাচে অন্তত এক পয়েন্ট দরকার ছিল সেমিফাইনালে উঠতে। বাংলাদেশ ৪ গোল দেওয়ায় শ্রীলঙ্কা ভুটানের চেয়ে গোল ব্যবধানে পিছিয়ে পড়ে। এতে শ্রীলঙ্কার পরিবর্তে ভুটান গ্রুপের রানার্স আপ হিসেবে সেমিফাইনালে উঠেছে। শ্রীলঙ্কা দুই গোলের ব্যবধানে হারলেই ভুটান সেমিফাইনালে উঠতে পারত। এমন সমীকরণে বাংলাদেশ ৪ গোল দিয়ে শ্রীলঙ্কাকে টুর্নামেন্ট থেকে বিদায় করেছে।

 

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর

‘রোনালদো একটা এলিয়েন’

বিশ্বকাপে ওয়েলসের সঙ্গে ড্র করল বাংলাদেশ

এপিএলের ড্রাফটে বাংলাদেশের ৮ ক্রিকেটার