শিরোনাম

 দুই বছরের কম বয়সী শিশুদের মোবাইল-টিভি দেখা নিয়ে ভয়াবহ তথ্য

প্রকাশনার সময়: ২৮ জুন ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

দুই বছরের কম বয়সী শিশুদের মোবাইল বা টিভি দেখতে দিলে এটি তাদের স্বাস্থ্য ও জীবন ব্যবস্থায় ভয়াবহ প্রভাব ফেলে। এরফলে এ বয়সী শিশুদের এসব ডিভাইস থেকে দূরে রাখা উচিত। সম্প্রতি চালানো এক গবেষণায় এ নিয়ে কিছু ভয়াবহ ফলাফল দেখা গেছে।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ‘১০০১ ক্রিটিক্যাল ডেইস’ নামে একটি ওয়েবসাইটে গবেষণার তথ্য ফলাফল প্রকাশ হয়েছে। আর গবেষণা চালিয়েছে যুক্তরাজ্যের চারটি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তারা বলেছেন, এই সময়ে মোবাইল ও টিভি দেখতে দিলে শিশুদের বেড়ে ওঠার ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়তে পারে।

লিডস বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লেকচারার রাফে কায়টন এই গবেষণার সহ-নেতৃত্বে ছিলেন। তিনি বলেছেন, তারা দেখতে পেয়েছেন বাবা-মায়ের এসব ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে গাইডিংয়ের অভাব আছে। এতে করে তারা নিজেদের অজান্তে নিজ শিশুকে মোবাইল-টিভির সঙ্গে অস্বাস্থ্যকর স্বভাব এবং সম্পর্ক তৈরি করে দিচ্ছেন।
 

মন্তব্য করুন