‘আমি শ্রমিক, আমাদের নেতাও শ্রমিক’
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিএনপির শ্রমিক সমাবেশে যোগ দিতে জুমার নামাজের পর নেতাকর্মীদের ঢল নেমেছে। নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনের সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন।
ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা ছাড়াও আশপাশের জেলা থেকে বিপুল সংখ্যক শ্রমিক ও নেতাকর্মী সমাবেশে যোগ দিচ্ছেন।
সমাবেশে অংশ নেওয়া কবির খান নামে একজন নেতা বলেন, এবারের মে দিবসের এই সমাবেশ শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশের দাবিকে আরও জোরালোভাবে তুলে ধরবে। আমাদের নেতা তারেক রহমান এখানে উপস্থিত হবেন। তিনি আমাদের শ্রমিকদের দাবিগুলো বিষয়ে আলোচনা করবেন। আমরা সামনে থেকে শ্রমিক দিবস পালন করবো।
মন্তব্য করুন

