শিরোনাম

পহেলা বৈশাখে জামায়াতের “বৈশাখী শোভাযাত্রা” আয়োজন

প্রকাশনার সময়: ১৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

নববর্ষের নব স্বপ্নে জাগরণের আহ্বান: জাতীয় প্রেসক্লাবের সামনে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে আজ মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) সকাল ৮টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার আয়োজন করে দেশীয় সাংস্কৃতিক সংসদ। “নববর্ষের নব স্বপ্নে, নব উদ্যমে জাগো” শ্লোগানকে সামনে রেখে আয়োজিত এই শোভাযাত্রা রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংস্কৃতিক কর্মী, শিক্ষার্থী ও সাধারণ জনগণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কামাল হোসেন। এছাড়াও দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, বাংলা নববর্ষ শুধু একটি উৎসব নয়, এটি বাঙালির চিরায়ত সংস্কৃতি, ঐক্য ও নতুন করে পথচলার প্রেরণার প্রতীক। তারা নতুন বছরে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং তরুণ প্রজন্মকে দেশীয় সংস্কৃতি চর্চায় আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

পুরো আয়োজনটি ছিল শৃঙ্খলাবদ্ধ ও আনন্দঘন, যা নগরবাসীর মাঝে নববর্ষের আনন্দকে আরও উজ্জ্বল করে তোলে।

মন্তব্য করুন