শিরোনাম

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে আরব আমিরাত

প্রকাশনার সময়: ৭ মার্চ ২০২৬, ১০:১২ অপরাহ্ন

সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল ফিতর কবে উদযাপিত হতে পারে, সে বিষয়ে গাণিতিক পূর্বাভাস দিয়েছে Sharjah Academy for Astronomy, Space Sciences and Technology (SAASST)। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, চলতি বছর আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

শারজাহ একাডেমির পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, ১৮ মার্চ বুধবার (রমজানের ২৯তম দিন) সূর্যাস্তের আগেই চাঁদ অস্ত যাবে। ফলে ওই সন্ধ্যায় নতুন চাঁদ দেখা সম্ভব হবে না। এ কারণে ১৯ মার্চ বৃহস্পতিবার রমজান মাসের ৩০তম দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০ মার্চ ২০২৬ (শুক্রবার) থেকে শুরু হতে পারে শাওয়াল মাসের প্রথম দিন, অর্থাৎ ওই দিনই পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

তবে ইসলামী বিধান অনুযায়ী ঈদের তারিখ চূড়ান্তভাবে নির্ধারিত হয় চাঁদ দেখার ওপর, তাই সংশ্লিষ্ট দেশের চাঁদ দেখা কমিটির ঘোষণার পরই ঈদের নির্দিষ্ট দিন নিশ্চিত হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর