রাশিয়ার সঙ্গে যুদ্ধে ৫৫ হাজার ইউক্রেনীয় সৈন্য নিহত : জেলেনস্কি
রাশিয়ার সঙ্গে চার বছর ধরে চলা যুদ্ধে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত সেনার সংখ্যা ৫৫ হাজার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ ছাড়াও বিপুলসংখ্যক মানুষকে আনুষ্ঠানিকভাবে নিখোঁজ হিসেবে ধরা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। বুধবার ফরাসি সম্প্রচারমাধ্যম ফ্রান্স-২ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি এই পরিসংখ্যানের কথা জানিয়েছেন জেলেনস্কি।
কিয়েভ ও মস্কো উভয় পক্ষই নিয়মিতভাবে একে অপরের ক্ষয়ক্ষতির হিসাব প্রকাশ করলেও নিজেদের ক্ষয়ক্ষতি বিস্তারিতভাবে জানায় না। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ইউক্রেনে রাশিয়ার পক্ষে লড়াই করতে গিয়ে প্রায় ১ লাখ ৬০ হাজার মানুষ নিহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধের অবসানের চেষ্টা চালিয়ে আসছেন।
মন্তব্য করুন

