উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। উপহার হিসেবে পাওয়া একটি শাড়িকে কেন্দ্র করে প্রতারণার অভিযোগে দায়ের হওয়া মামলায় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে আত্মসমর্পণ করে জামিন বর্ধিতের আবেদন জানান তিনি। আইনি প্রক্রিয়া শেষে আদালত চত্বরে গণমাধ্যমের মুখোমুখি হন এই অভিনেত্রী।
ঘটনার আড়ালে থাকা সত্য ও নিজের অবস্থান তুলে ধরে তানজিন তিশা বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের নানা রকম স্টোরি থাকে। প্রতিদিনই কোনো না কোনো কিছু পোস্ট করতেই হয়। আমাদের ভালোবেসে অনেকেই অনেক কিছু উপহার দেয়। ভক্ত–সহকর্মীদের ভালোবাসা থেকেই সেগুলো নেওয়া হয়। সেভাবেই একটি উপহার নিয়ে আমি বিপদে পড়লাম।’
মন্তব্য করুন

