বাংলাদেশের ভিসা আবেদনের পোর্টাল ডাউন
কারিগরি সমস্যার কারণে ঢাকায় অবস্থিত এমআরভি-এর কেন্দ্রীয় সার্ভার সাময়িকভাবে অচল রয়েছে। ফলে বিদেশস্থ বাংলাদেশি মিশনগুলো থেকে ভিসা সেবা সাময়িকভাবে বিঘ্নিত হচ্ছে।
স্থানীয় সময় সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে বাংলাদেশ দূতাবাস, ব্যাংকক ও লিসবন পৃথক জরুরি বিজ্ঞপ্তিতে ভিসা সেবা সাময়িকভাবে বিঘ্নিত হওয়ার তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে ব্যাংকক দূতাবাস বলেছে, ভিসা সার্ভারে সাময়িক কারিগরি ত্রুটির কারণে আবেদনকারীরা ভিসা আবেদন জমা দেওয়া অথবা ভিসা-সংক্রান্ত সেবা গ্রহণের ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে পারেন।
সংশ্লিষ্ট কারিগরি দল দ্রুততম সময়ের মধ্যে সমস্যাটি সমাধানের জন্য কাজ করে যাচ্ছে। তাই আবেদনকারীদের এই সাময়িক অসুবিধার বিষয়টি বিবেচনায় রাখার এবং সিস্টেমটি পুরোপুরি সচল না হওয়া পর্যন্ত যেখানে সম্ভব অবিলম্বে ভিসা প্রক্রিয়াকরণের ওপর নির্ভরশীল জরুরি ভ্রমণ পরিকল্পনা এড়িয়ে চলার অনুরোধ করা হচ্ছে।
মন্তব্য করুন

