শিরোনাম

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

প্রকাশনার সময়: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সামাজিক মাধ্যমে প্রায়ই সরব থাকেন। ভক্তদের মাঝে ভাগ করে নেন নিজের নানা মুহূর্ত।   তবে সময় যেন থমকে গেছে তার রূপ ও লাবণ্যের কাছে। আর তাই প্রজন্মের পর প্রজন্ম পেরিয়ে সব বয়সের দর্শকের কাছেই তিনি সমান আকর্ষণীয়। 

সদ্য কয়েকটি প্রকাশ করেই ফের প্রমাণ করলেন, বয়স যেন তার কাছে দুধভাত! রূপের জাদুতে ফের ভক্তদের মুগ্ধতায় ভাসালেন; সেই সঙ্গে জানালেন, কোনো পরিকল্পনা না করেই বিশেষ একটি কাজ করে বসেন অভিনেত্রী।

ছবিতে দেখা যায়, স্নিগ্ধ গোলাপী রঙের পোশাকে বেশ ফুরফুরে মেজাজে ধরা দিয়েছেন জয়া। টেবিলের সামনে বসে থাকা অবস্থায় তার মুখে ভেসে উঠেছে এক মিষ্টি হাসি। অভিনেত্রী বোঝাতে চেয়েছেন, আচমকা ঠোঁটের কোণে ভেসে ওঠা তার এই হাসিগুলোই চলে আসে কোনো প্ল্যান ছাড়াই! ক্যাপশনে লিখেছেন, ‘আ স্মাইল আই ডিডন্ট প্ল্যান’। অর্থাৎ কোনো পূর্বপরিকল্পনা ছাড়া বা নিজের অজান্তেই হাসতে জানেন তিনি। জয়ার সঙ্গে একমত হয়ে এক ভক্ত লিখেছেন, ‘ঠিকই বলেছেন, হাসতে অন্তত প্ল্যান করতে হয় না।’ 

এছাড়াও জয়ার এমন আনকোরা অভিব্যক্তি আর মিষ্টি হাসির সেই স্থিরচিত্র সাড়া ফেলেছে ভক্তদের মাঝে। তবে হাসির চেয়ে বেশি আলোচনায় তার এভারগ্রিন লুক। নেটিজেনদের একাংশের মন্তব্য ছিল এমন, ‘চল্লিশের জয়া যেন ১৮তে নেমে এসেছেন।’ কেউ কেউ তাকে তিন পুরুষের ক্রাশ বলেও অভিহিত করেছেন। 

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

একই জায়গায় আটকে থাকতে চাই না : মধুমিতা

যে শর্তে 'বিগ বস'-এ গিয়েছিলেন নোরা ফাতেহি