শিরোনাম

সাধ্যের মধ্যে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্য: আইরিচ আই হসপিটালে ফার্মেসি মালিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশনার সময়: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

সাধ্যের মধ্যে সর্বোচ্চ মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে রাজধানীর মোহাম্মদপুর অঞ্চলের ফার্মেসি মালিকদের সঙ্গে নিয়মিত প্রোগ্রামের অংশ হিসেবে মতবিনিময় সভার আয়োজন করেছে আইরিচ আই হসপিটাল।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২ টায় মোহাম্মদপুর বেরিবাঁধ চৌরাস্তা সংলগ্ন আইরিচ আই হসপিটালে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় মোহাম্মদপুর অঞ্চলের বিভিন্ন ফার্মেসির আংশিক মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। এ সময় রোগীদের জন্য সহজলভ্য ও সাধ্যের মধ্যে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, চিকিৎসাসেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণে সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় আইরিচ আই হসপিটালের সিইও নজরুল ইসলাম  এবং চিফ অপারেটিং অফিসার (COO) আব্দুল্লাহ আল মারুফ উপস্থিত ছিলেন।

আলোচনায় হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগীদের প্রয়োজন ও সামর্থ্য বিবেচনায় রেখে স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করার পাশাপাশি স্থানীয়দের সহযোগিতা  ও সমন্বয়ের মাধ্যমে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কাজ করার লক্ষ্য রয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য, স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবা নিয়ে বিভিন্ন পক্ষের মধ্যে নিয়মিত মতবিনিময় থাকলে রোগীরা প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ সম্পর্কে আরও সহজে জানতে পারবেন। এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর

হাম উপসর্গে আরও ৫ জন সহ মোট মৃত্যু ১০৮১

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১২৩২

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু