শিরোনাম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে যা জানাল ভারত

প্রকাশনার সময়: ২২ অগাস্ট ২০২৬, ১০:১০ অপরাহ্ন

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে দিল্লিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল কথা বলেছেন। শুক্রবার দিল্লিতে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্ভাব্য এই সফরের বিষয়ে মন্তব্য করার মতো কোনো তথ্য তার কাছে নেই।রণধীর জয়সওয়াল সাংবাদিকদের বলেন, নয়াদিল্লিতে এই সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর (সফরের) বিষয়ে প্রশ্নের জবাবে আমার এই মুহূর্তে কিছু বলার নেই। এ সংক্রান্ত কোনো হালনাগাদ তথ্য থাকলে আমি আপনাদের তা জানিয়ে দেব।

মন্তব্য করুন